আরও খবর

Shikor Web Image - 2026-03-01T154337.241
জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?
Shikor Web Image - 2026-03-01T153044.792
দেশ ছেড়ে কানাডায় স্থায়ী, তবু ছাড়েননি অভিনয়
Shikor Web Image (30)
আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি লাগেজও আটকানো হয়নি: মেহজাবীন চৌধুরী
Shikor Web Image (39)
বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা বঙ্গভূষণ পরমব্রত
Shikor Web Image (36)
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন

২০২৫ সালের সেরা ৫ বাংলা মুভি রিভিউ 

হ্যালো সবাই কেমন আছেন ? আজ আমি কথা বলবো ২০২৫ সালের সেরা ৫টি বাংলা সিনেমা নিয়ে। এই বছর ঢালিউডে আসা ছবিগুলো শুধু ব্যবসায়িক দিক থেকে সফল হয়নি, বরং গল্প, অভিনয় ও প্রযোজনা মানেও নতুন দিগন্ত খুলেছে।

তাহলে চলুন শুরু করি-

৫ নম্বর মুভি লিস্টে রয়েছে -উৎসব

পরিচালনায় তানিম নূর

 এর কাহিনী একটি কৃপণ মানুষের জীবনের পরিণতি এবং তার পরিবর্তনের গল্প, যেখানে মানবিকতা ও সম্পর্কের গুরুত্ব ফুটে ওঠে।ধারাবাহিকভাবে ‘A Christmas Carol’–এর স্থানীয় প্রতিফলন, যেখানে মোহাম্মদপুরের মোবারক নামে এক কৃপণ মানুষ ঈদের আগেই হঠাৎ মৃত্যুর মতো অভিজ্ঞতা লাভ করে। এতে তিনি নিজেকে এবং সমাজকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করেন।দর্শকরা বলছেন, ধীরে ধীরে সিনেমাটি হৃদয় ছুঁয়ে যায়।এই গল্পের গভীরতা এবং সামাজিক বার্তা অসাধারণ।

৪ নম্বর মুভি হলো জংলি 

পরিচালনায় এম. রাহিম

এটি একাকীত্ব আর redemption নিয়ে তরুণের গল্প, যেখানে সম্পর্ক বদলে দেয় জীবনের দিশা।

জনি” নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া, অতীতের ব্যথার কারণে একাকী মানুষ হয়ে পড়ে। এক অনাথ ছাত্রী “পাখি” তার জীবনে ঢুকে পড়ে। পাখি তার একা জীবনকে একটি অর্থপূর্ণ সম্পর্ক ও মুক্তির পথ দেখায়, যা তাকে বিপরীত পথে ফিরিয়ে নিয়ে আসে।অনেকেই চরিত্রের আবেগ ও গল্পের সত্যতা পছন্দ করেছেন।বক্স অফিস: ৳১০.০৩ কোটি (প্রায়)।কিছু অংশে ধীর গতির হলেও হৃদয়স্পর্শী সিনেমা। 

৩ নম্বরে রেয়েছে মুভি: দাগি 

লেগেই থাকে। তখন পুরনো পরিচিতরা আবারো তাকে ষড়যন্ত্রে টেনে আনতে চায়। এটি এক ধরনের প্রলাপ, গানপরিচালনায় শিহাব শাহীন

অতীতের ভুলের প্রতিফলন, ক্ষমা ও পুনরুত্থানের গল্প এটি। নিশান গোল্ডের দুনিয়ায় প্রথমে জড়িত, পরে ১৪ বছর কারাগারে কাটিয়ে ফিরে আসে। কিন্তু সমাজ তাকে মেনে নিতে রাজি নয়-তার অতীত তার সঙ্গে , অগ্নিপরীক্ষা, তপস্যা ও ক্ষমার গল্প।এক্সপ্রেসিভ অভিনয় এবং মিউজিক দারুণ হয়েছে।বক্স অফিস: ৳১৬ কোটি (প্রায়)চরিত্র গভীরতা ভালো, তবে কিছু নাটকীয়তা অতিরঞ্জিত।

২ নম্বর মুভির নাম তাণ্ডব 

পরিচালনায় রায়হান রাফি

স্বাধীন নামের এক যুবক,চাকরির পরীক্ষায় ব্যর্থ, চাকরি ধরে আনার চাপের মাঝে-নির্বাচন না করে একটা টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। গল্প এক political conspiracy তে গাানে পরিণত হয়, যেখানে মিডিয়া, শক্তি ও রাজনৈতিক ক্ষমতার মিশ্রণ উঠে আসে।থ্রিলিং প্লট এবং চমকপ্রদ টুইস্ট অনেকের পছন্দ হয়েছে।বক্স অফিস: ৳৩০ কোটি (প্রায়)উত্তেজনাপূর্ণ, তবে মাঝখানে কিছু সময় ধীরগতি।

১ নম্বর মুভি: বরবাদ 

পরিচালনায় মেহেদী হাসান হৃদয়

“বরবাদ” হলো এক অনিন্দ্য রোমান্স, অ্যাকশন ও প্রতিশোধের মিশ্রণ। মুভির প্রধান চরিত্র জিমি (শাকিব খান অভিনয়) একজন সাধারণ মানুষ, যার জীবন বদলে যায় যখন তার প্রেমিকা অন্য কারো সাথে জড়িয়ে পড়ে এবং তার ওপর অকারণ হামলা হয়।এই ঘটনাগুলো তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। জিমি ধীরে ধীরে নিজের ক্ষতির পেছনে লুকানো ষড়যন্ত্র ও অপরাধের ছায়া উন্মোচন করে। সিনেমাটি প্রেম, বিশ্বাসঘাতকতা, এবং ন্যায়বিচারের পেছনের লড়াই নিয়ে আবর্তিত।মুভিতে শুধু রোমান্স নয়, কঠোর অ্যাকশন দৃশ্য এবং ভিজ্যুয়াল এফেক্টসও দর্শককে ব্যাপকভাবে মুগ্ধ করেছে।।শাকিব খানের দুর্দান্ত অভিনয় এবং বড় বাজেট দর্শকদের মুগ্ধ করেছে।বক্স অফিস: ৳৭৫ কোটি (প্রায়) ঢালিউডে নতুন মাত্রা, যদিও গল্পে কিছু দুর্বলতা রয়েছে।

এই ছিলো ২০২৫ সালের সেরা ৫টি বাংলা সিনেমার রিভিউ-‘উৎসব’ থেকে ‘বরবাদ’।

আমার মতে, ‘বরবাদ’ বাজেট, গল্প এবং পারফরম্যান্সের কারণে সেরা। কিন্তু ‘তাণ্ডব’ এর থ্রিলার ও প্লট টুইস্টও এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে।

তোমাদের প্রিয় মুভি কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।

আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোন রিভিউ নিয়ে

সর্বাধিক পঠিত