এইমাত্র

আরও খবর

Website Feature Image (19)
কানাডার নাগরিকত্বের আবেদন: ১২ ও ৩৪ মাসের গুরুত্বপূর্ণ আপডেট
Website Feature Image
বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
Website Feature Image (12)
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা: ৩ লাখ ৮০ হাজার PR-এর বড় লক্ষ্য
Website Feature Image (18)
গ্রামীণ অভিবাসন কর্মসূচি, কানাডায় স্থায়ী হলো দক্ষ কর্মীদের জন্য পিআর নতুন দিগন্ত
Website Feature Image (14)
অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম: ৮ বড় পরিবর্তনে নতুন সুযোগ

কানাডায় বিদেশি কর্মী নিয়োগের LMIA এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় পরিবর্তন; বিদেশি কর্মী নিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাব

কানাডায় বিদেশি কর্মী নিয়োগের LMIA এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় পরিবর্তন; বিদেশি কর্মী নিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাব, কানাডায় LMIA পরিবর্তনে ৬ নভেম্বর থেকে Low-Wage Stream-এ দুই বছরের কর্মসংস্থানের সুযোগ, শিশু শিক্ষকদের বিশেষ ছাড়, কানাডায় বিদেশি কর্মী নিয়োগের LMIA এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

এর মধ্যে দুটি নিয়ম কার্যকর হয়েছে ৬ নভেম্বর। আর আগামী বছরের মার্চ থেকে বিদেশি কর্মী নিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।


কানাডার Temporary Foreign Worker Program-এর Low-Wage Stream-এ নতুন সুবিধা দিয়েছে ফেডারেল সরকার।
৬ নভেম্বর থেকে জমা দেওয়া নতুন LMIA আবেদনে বিদেশি কর্মীর জন্য সর্বোচ্চ দুই বছরের কর্মসংস্থানের মেয়াদ অনুমোদনের সুযোগ রাখা হয়েছে। আগে এই সীমা ছিল এক বছর।
তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন।

একই সঙ্গে Early Childhood Educator বা শিশুদের প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বেকারত্বের হার ৬ শতাংশ বা তার বেশি এমন মহানগর এলাকাতেও এই পেশায় Low-Wage LMIA আবেদন প্রক্রিয়াকরণ করা যাবে।

অন্যদিকে ২৮ অক্টোবর থেকে নির্দিষ্ট শর্তে কানাডার ভেতরে জমা দেওয়া ওয়ার্ক পারমিট আবেদন LMIA-এর চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষায় রাখার নিয়ম কার্যকর হয়েছে।
এখানেই শেষ নয়।

২০২৭ সালের ১ মার্চ থেকে নির্দিষ্ট এলাকায় Low-Wage Stream-এ বিদেশি কর্মী নিয়োগের সীমা ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে এই পরিবর্তন এখনো সর্বত্র কার্যকর হয়নি। সংশ্লিষ্ট প্রদেশগুলোর অংশগ্রহণ ও সম্মতির ওপর এর বাস্তবায়ন নির্ভর করবে।

কানাডায় কর্মরত বাংলাদেশি বিদেশি কর্মী এবং নতুন কর্মী নিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এসব পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। তবে LMIA অনুমোদন কিংবা ওয়ার্ক পারমিট পাওয়ার নিশ্চয়তা নেই। আর নতুন প্রস্তাবকে কার্যকর আইন ভেবে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত