কানাডার নতুন অভিবাসন পরিকল্পনায় ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার PR এবং ৩ লাখ ৭০ হাজার নতুন কর্মী ও শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন তিন বছরের অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে কানাডা সরকার। এতে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা বা PR গ্রহণের লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি নতুন বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনের বার্ষিক লক্ষ্য ৩ লাখ ৭০ হাজার।
আগের পরিকল্পনার তুলনায় সামগ্রিক লক্ষ্য অপরিবর্তিত থাকলেও, অর্থনৈতিক অভিবাসন ও গ্রামীণ এলাকায় দক্ষ কর্মী নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
বিস্তারিত প্রতিবেদনে।
নতুন পরিকল্পনার মূল সংখ্যা
কানাডার ইমিগ্রেশন বিভাগ—IRCC—প্রকাশ করেছে ২০২৭ থেকে ২০২৯ সালের নতুন Immigration Levels Plan।
পরিকল্পনা অনুযায়ী, তিন বছরই প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার মানুষকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্য রয়েছে।
অন্যদিকে নতুন অস্থায়ী বাসিন্দা আগমনের বার্ষিক লক্ষ্য ৩ লাখ ৭০ হাজার।
এর মধ্যে ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী।

তবে এই সংখ্যা কানাডায় আগে থেকেই থাকা temporary residents কিংবা তাঁদের permit extension-এর মোট হিসাব নয়।
কোন খাতে কত?
স্থায়ী অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক শ্রেণিকে।
প্রতিবছর ২ লাখ ৪৪ হাজার ৭০০ জনকে economic immigration-এর আওতায় গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে Provincial Nominee Program বা PNP-তে ৯৫ হাজার এবং Federal High Skilled শ্রেণিতে ১ লাখ মানুষের লক্ষ্য রয়েছে। Family sponsorship-এর জন্য রাখা হয়েছে ৮১ হাজার এবং refugees ও protected persons শ্রেণিতে ৪৯ হাজার ৩০০ জন।

গ্রামীণ অভিবাসনে নতুন গুরুত্ব
নতুন পরিকল্পনায় গ্রামীণ ও ছোট শহরগুলোর জন্যও রয়েছে আলাদা লক্ষ্য।
Rural Community Immigration Program-এর আওতায় ২০২৭ সালে সাড়ে পাঁচ হাজার, ২০২৮ সালে ছয় হাজার এবং ২০২৯ সালে সাড়ে ছয় হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এই সংখ্যার মধ্যে আগের গ্রামীণ Pilot কর্মসূচির বকেয়া আবেদন থেকে আসা PR-ও অন্তর্ভুক্ত থাকবে। সরকারের লক্ষ্য, বড় শহরের বাইরে শ্রমিকসংকট মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিতে দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়ানো।

আগের পরিকল্পনা থেকে পার্থক্য
আগের পরিকল্পনাতেও ২০২৭ ও ২০২৮ সালের জন্য প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার PR এবং ৩ লাখ ৭০ হাজার নতুন temporary resident arrivals-এর লক্ষ্য ছিল।
নতুন পরিকল্পনায় একই লক্ষ্য ২০২৯ সাল পর্যন্ত বহাল রাখা হয়েছে।
এদিকে ২০২৬ সালের ৩ লাখ ৮৫ হাজার নতুন temporary resident arrivals-এর লক্ষ্যের তুলনায় ২০২৭ সালের লক্ষ্য ১৫ হাজার কম।
তবে এর বাইরে ২০২৭ সালে কানাডায় ইতিমধ্যে বসবাসরত সর্বোচ্চ দুই লাখ মানুষের স্থায়ী বসবাসের আবেদন নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখছে সরকার।বিশেষ PR উদ্যোগ ও প্রভাব
কানাডায় আগে থেকেই বসবাসরত কিছু কর্মী ও দীর্ঘদিন অপেক্ষায় থাকা ব্যক্তিদের স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়াকরণের জন্য পৃথক সময়সীমাবদ্ধ উদ্যোগের কথাও জানিয়েছে সরকার। তবে এর বিস্তারিত যোগ্যতা ও বাস্তবায়ন নির্দেশনা আলাদাভাবে জানতে হবে।
নতুন পরিকল্পনা বাংলাদেশের মতো দেশ থেকে আসতে আগ্রহী দক্ষ কর্মী, শিক্ষার্থী এবং কানাডায় থাকা অস্থায়ী বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ।
তবে ঘোষিত সংখ্যাগুলো সরকারের লক্ষ্যমাত্রা—কোনো ব্যক্তির PR, study permit বা work permit অনুমোদনের নিশ্চয়তা নয়।





