এইমাত্র

আরও খবর

Website Feature Image (15)
কানাডায় বিদেশি কর্মী নিয়োগের LMIA এবং ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় পরিবর্তন; বিদেশি কর্মী নিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাব
Website Feature Image (19)
কানাডার নাগরিকত্বের আবেদন: ১২ ও ৩৪ মাসের গুরুত্বপূর্ণ আপডেট
Website Feature Image
বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের নিয়ম কঠোর করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
Website Feature Image (12)
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা: ৩ লাখ ৮০ হাজার PR-এর বড় লক্ষ্য
Website Feature Image (18)
গ্রামীণ অভিবাসন কর্মসূচি, কানাডায় স্থায়ী হলো দক্ষ কর্মীদের জন্য পিআর নতুন দিগন্ত

কানাডায় PNP নমিনেশন: ৩১ মার্চের মধ্যে বড় সুযোগ, কারা পাবেন?

কানাডার অভিবাসনমন্ত্রীর সংবাদ সম্মেলনের দিকে নজর ছিল দেশটির অভিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের কানাডায় অভিবাসনে আগ্রহী মানুষেরও।বৃহস্পতিবার নিউ ব্রান্সউইকের ডিয়েপে অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডিয়াব তুলে ধরলেন কানাডায় অবস্থানরত বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ানোর বিশেষ পরিকল্পনা।
সরকারের লক্ষ্য, ২০২৭ সালে কানাডায় ইতোমধ্যে থাকা সর্বোচ্চ এক লাখ যোগ্য কর্মী ও তাঁদের পরিবারকে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়া।

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রদেশ ও অঞ্চলগুলোকে দেওয়া হচ্ছে অতিরিক্ত Provincial Nominee Program বা PNP বরাদ্দ। স্থানীয় শ্রমবাজারে প্রয়োজনীয় এবং ইতোমধ্যে নিজ নিজ কমিউনিটিতে প্রতিষ্ঠিত কর্মীদের মনোনয়নে এই বরাদ্দ ব্যবহার করা যাবে। তবে সব প্রদেশ সমানসংখ্যক নমিনেশন পাবে না। কোন প্রদেশ কতটা অতিরিক্ত বরাদ্দ ব্যবহার করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্ট প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়সীমা।
১২ নভেম্বরের ঘোষণা থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত প্রায় ১৩৯ দিনের মধ্যে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের লক্ষ্য দেওয়া হয়েছে।
তবে ৩১ মার্চের মধ্যে প্রত্যেক আবেদনকারীর PR অনুমোদন শেষ করতে হবে—এমন নির্দেশনা নয়। বরাদ্দ ব্যবহার ও চূড়ান্ত PR অনুমোদন দুটি আলাদা প্রক্রিয়া।
প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয় এবং বিশেষ ব্যবস্থার বাস্তবায়ন প্রসঙ্গ।
নিয়োগদাতা, কর্মী ও তাঁদের পরিবারের জন্য স্থিতিশীলতা এবং নিশ্চয়তার প্রসঙ্গ।
শুধু নতুন প্রাদেশিক মনোনয়ন নয়, কিছু অপেক্ষমাণ PR আবেদনও এই বিশেষ ব্যবস্থায় বিবেচিত হতে পারে। এর মধ্যে Atlantic Immigration Program এবং নির্দিষ্ট বন্ধ ফেডারেল কর্মসূচির পুরোনো আবেদনকারীও রয়েছেন। তবে এটি নতুন PR কর্মসূচি নয়। আলাদা আবেদন করতে হবে না। আর এক লাখের সংখ্যাটিতে কর্মীদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত। কানাডায় কর্মরত বাংলাদেশিদের জন্যও এটি গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ওয়ার্ক পারমিট থাকলেই এই সুবিধা পাওয়া নিশ্চিত নয়।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন প্রদেশ কত অতিরিক্ত নমিনেশন নেবে এবং কোন পেশার কর্মীরা অগ্রাধিকার পাবেন? আগামী ৩১ মার্চের সময়সীমার আগে প্রাদেশিক সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে, এই বিশেষ উদ্যোগে কারা বাস্তবে সুযোগ পাচ্ছেন।

সর্বাধিক পঠিত