এইমাত্র

আরও খবর

Website Feature Image (12)
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ
Website Feature Image
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
Website Feature Image (24)
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে থাকবেন নাহিদ
Website Feature Image (21)
রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি: এসএমপি
Website Feature Image (18)
বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, যেসব বিষয়ে আলোচনা হলো

এনসিপির জাতীয় ঐক্যের আহ্বান ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গঙ্গা চুক্তি ও জাতীয় স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির নেতারা জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায় এনসিপি। এ জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোর দেন দলটির নেতারা।

আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের স্বার্থ ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আহ্বান জানান এনসিপি নেতারা।

বৈঠকে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সম্মিলিত অবস্থান প্রয়োজন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে একত্র করে দেশের ভবিষ্যৎ নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন তাঁরা।

এনসিপির নেতাদের মতে, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সংস্কারের বিকল্প নেই। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তাঁরা।

দলটির বক্তব্য, কেবল রাজনৈতিক সমঝোতা নয়, জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর সংস্কার, জবাবদিহি এবং জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি। এসব বিষয়কে সামনে রেখেই জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছে এনসিপি।

সর্বাধিক পঠিত