দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর প্রবেশপথ, যানবাহন ও ল্যান্ডসাইড এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। বিমানবন্দরের প্রবেশ ও...