এইমাত্র

আরও খবর

Website Feature Image (9)
কানাডার রিফিউজি ক্লেইম: ৩ নভেম্বরের বড় পরিবর্তনে উদ্বেগ
Website Feature Image (28)
কানাডা PGWP যোগ্যতা ও প্রসেসিং টাইম: ৩ গুরুত্বপূর্ণ নিয়ম
Website Feature Image (9)
কানাডার Express Entry-তে বড় পরিবর্তন: উচ্চ বেতনের চাকরিতে মিলবে বাড়তি CRS পয়েন্ট, লাগবে না LMIA
WhatsApp Image 2026-10-23 at 7.56.39 PM
কানাডা ভিসা জালিয়াতি : ২০৯ বাংলাদেশির ২৪৩টি আবেদন, ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
News Photocard (39)
কানাডা ট্রেডস ক্যাটাগরি ড্র: ৩৫০০ আমন্ত্রণে বড় সুযোগ

কানাডা এক্সপ্রেস এন্ট্রি: ৩ নভেম্বর বড় সুখবর, বাড়বে CRS পয়েন্ট!

কানাডা এক্সপ্রেস এন্ট্রি-তে ৩ নভেম্বর থেকে বদলাচ্ছে CRS পয়েন্টের হিসাব। Canadian Work Experience ও High-Wage Job Offer থেকে মিলতে পারে সর্বোচ্চ ১৫০ পয়েন্ট। জেনে নিন নতুন নিয়ম, LMIA ছাড় এবং কারা বেশি সুবিধা পাবেন।

কানাডায় স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন—কিন্তু Express Entry-তে CRS score নিয়ে দুশ্চিন্তা?

তাহলে ৩ নভেম্বর থেকে আপনার হিসাবটাই বদলে যেতে পারে।

কারণ কানাডা Express Entry-তে এবার শুধু বয়স, শিক্ষা, ভাষা কিংবা বিদেশের অভিজ্ঞতাই দেখছে না—কানাডার শ্রমবাজারে আপনার বাস্তব অভিজ্ঞতা এবং আপনি কোন ধরনের পেশায় কাজ করছেন, সেটিকেও আরও বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশেষ করে যাঁরা ইতোমধ্যে কানাডায় কাজ করছেন, অথবা নির্দিষ্ট high-wage occupation-এ qualifying job offer আছে—তাঁদের জন্য ৩ নভেম্বর হতে পারে গুরুত্বপূর্ণ একটি দিন।

তাহলে সহজ করে বোঝা যাক—কী বদলাচ্ছে, কার পয়েন্ট বাড়তে পারে, আর আপনার এখন কী করা উচিত। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইমতিয়াজ।

প্রথম পরিবর্তন — Canadian Work Experience

৩ নভেম্বর থেকে Express Entry-র CRS-এ আসছে নতুন Labour Market Integration factor।

এখানে Canadian work experience-এর দৈর্ঘ্যের জন্য points থাকবে।

আর আপনার যদি অন্তত এক বছরের eligible Canadian work experience থাকে এমন কোনো occupation-এ, যেটিকে IRCC high-wage occupation হিসেবে তালিকাভুক্ত করেছে—তাহলে পাওয়া যেতে পারে আরও অতিরিক্ত CRS points।

কত?

Occupation-এর wage level অনুযায়ী—

২০, ৪০ অথবা সর্বোচ্চ ৭০ extra CRS points।

এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

High-wage মানে আপনি ব্যক্তিগতভাবে কত salary পাচ্ছেন—সেটা নয়।

IRCC দেখবে আপনার NOC occupation-এ Canada-wide median wage কত।

সেই occupation-এর median wage যদি সামগ্রিক Canadian workforce-এর average median wage-এর অন্তত ১ দশমিক ৩ গুণ হয়, তাহলে সেটি high-wage occupation হিসেবে বিবেচিত হতে পারে।

অর্থাৎ দুজন একই salary পেলেও তাঁদের NOC আলাদা হলে Express Entry-তে high-wage classification-ও আলাদা হতে পারে।

এবার জানাবো দ্বিতীয় বড় পরিবর্তন — Job Offer

Express Entry-তে আবার ফিরছে job-offer points।

তবে যেকোনো job offer হলেই points পাওয়া যাবে—বিষয়টি এমন নয়।

Job offer-টি হতে হবে Express Entry-এর নিয়ম অনুযায়ী qualifying offer এবং IRCC-এর eligible high-wage occupation-এর জন্য।

সেক্ষেত্রে পাওয়া যেতে পারে—

৫০, ৭০ অথবা সর্বোচ্চ ১০০ CRS points।

তৃতীয় পরিবর্তন — LMIA

এখানেই আরেকটি বড় খবর।

৩ নভেম্বর থেকে qualifying job offer-এর জন্য নতুন Express Entry points পেতে Labour Market Impact Assessment—LMIA আর বাধ্যতামূলক নয়।

এমনকি LMIA থাকলেই আলাদা extra CRS points বা priority পাওয়া যাবে—তাও নয়।

কিন্তু এর অর্থ এই নয় যে একটি offer letter সংগ্রহ করলেই ৫০ কিংবা ১০০ points পাওয়া যাবে।

IRCC officer যাচাই করবেন—

চাকরিটি genuine কি না, employer সত্যিকার অর্থে business করছেন কি না, offer-এর শর্ত পূরণ করার সক্ষমতা তাঁর আছে কি না এবং applicant সেই কাজের জন্য qualified কি না।

তাহলে দুটো সুবিধাই কি একসঙ্গে পাওয়া যাবে?

ধরুন আপনার Canadian work experience-ও আছে, আবার high-wage qualifying job offer-ও আছে।

দুই দিকের points কি যোগ হবে?

না।

IRCC দুটো হিসাব করবে।

Canadian work experience route থেকে যত points আসে এবং qualifying job offer থেকে যত points আসে—যেটি বেশি, Labour Market Integration factor-এ সেটিই দেওয়া হবে।

দুটো যোগ করে দেওয়া হবে না।

এই নতুন factor-এ accompanying spouse না থাকলে সর্বোচ্চ ১৫০ CRS points, আর accompanying spouse থাকলে সর্বোচ্চ ১৪০ points পাওয়া সম্ভব।

কারা লাভবান হতে পারেন?

বিশেষ করে তাঁদের নিজের profile নতুন করে দেখা দরকার, যাঁরা ইতোমধ্যে কানাডায় eligible work experience অর্জন করেছেন।

আরও গুরুত্বপূর্ণ হতে পারে তাঁদের জন্য, যাঁদের occupation healthcare, skilled trades, engineering, technology, education কিংবা IRCC-এর তালিকাভুক্ত অন্যান্য high-wage occupation-এর মধ্যে পড়ে।

তবে মনে রাখবেন—পেশার sector দেখে অনুমান নয়, নিজের NOC code IRCC-এর official high-wage list-এ আছে কি না সেটিই যাচাই করতে হবে।

PRESENTER CLOSE

তাহলে ৩ নভেম্বরের পরিবর্তন কি সবার জন্য PR-এর দরজা খুলে দিচ্ছে?

না।

আবার এটাও ঠিক নয় যে এর কোনো বড় প্রভাব নেই।

বরং কানাডা একটি পরিষ্কার বার্তা দিচ্ছে—যাঁরা Canadian labour market-এ ইতোমধ্যে নিজেদের দক্ষতা কাজে লাগিয়েছেন, বিশেষ করে উচ্চ-মজুরির পেশায় অভিজ্ঞতা তৈরি করেছেন, তাঁদের সেই অভিজ্ঞতাকে Express Entry-তে আরও বেশি মূল্য দেওয়া হবে।

আর qualifying high-wage job offer-এর ক্ষেত্রে LMIA বাধ্যতামূলক না থাকায় কিছু প্রার্থীর জন্য প্রক্রিয়াটিও সহজ হতে পারে।

যাঁরা ইতোমধ্যে Express Entry pool-এ আছেন, তাঁদের profile নতুন নিয়মে IRCC স্বয়ংক্রিয়ভাবে recalculate করবে। এই কাজ শেষ হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং সেই সময়ে invitation rounds সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে একটি বিষয় মনে রাখবেন—

প্রতিটি draw-এর cut-off, program eligibility এবং শেষ পর্যন্ত IRCC-এর যাচাই—সবকিছুই আগের মতোই প্রযোজ্য থাকবে। তাই কানাডার ইমিগ্রেশন নিয়ে চারদিকে যখন নানা হিসাব, নানা আলোচনা—তখন অন্য কারও CRS score দেখে নিজের ভবিষ্যৎ বিচার করবেন না।

নিজের NOC জানুন। নিজের Canadian experience যাচাই করুন। Job offer থাকলে সেটি qualifying কি না দেখুন। তারপর নতুন নিয়মে নিজের CRS হিসাব করুন।

কারণ নিয়ম যখন বদলায়—কেউ সেখানে বাধা দেখেন, আবার কারও জন্য সেই পরিবর্তনই তৈরি করে নতুন সুযোগ।

সর্বাধিক পঠিত