অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম চালু করে OINP-তে বড় পরিবর্তন এনেছে প্রাদেশিক সরকার। বন্ধ হয়েছে ৮টি পুরোনো স্ট্রিম। জানুন নতুন যোগ্যতা, চাকরির অফার, EOI ও স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়া।
অন্টারিওর প্রাদেশিক অভিবাসন কর্মসূচি—OINP-তে এসেছে বড় ধরনের পরিবর্তন। আগের আটটি immigration stream বন্ধ করে চালু করা হয়েছে নতুন Ontario Workforce Priority Stream। নতুন ব্যবস্থায় গুরুত্ব পাচ্ছে অন্টারিওতে স্থায়ী চাকরির অফার, কর্মীর অভিজ্ঞতা এবং প্রদেশের শ্রমবাজারের চাহিদা। কীভাবে কাজ করবে নতুন এই ব্যবস্থা, আর কারা সুযোগ পেতে পারেন—দেখুন প্রতিবেদনে।
অন্টারিওতে স্থায়ী হওয়ার পথ খুঁজছেন এমন বিদেশি কর্মীদের জন্য বদলে গেছে OINP-এর কাঠামো।

প্রাদেশিক সরকার আগের আটটি stream বন্ধ করে চালু করেছে Ontario Workforce Priority Stream। পরিবর্তনের মূল লক্ষ্য—অন্টারিওতে চাকরি আছে এবং নিয়োগকর্তাদের প্রয়োজন মেটাতে পারবেন, এমন কর্মীদের স্থায়ী বসবাসের পথে এগিয়ে নেওয়া।
GFX — বন্ধ হওয়া ৮টি Stream
- Employer Job Offer: Foreign Worker
• Employer Job Offer: In-Demand Skills
• Employer Job Offer: International Student
• Master’s Graduate
• PhD Graduate
• Express Entry Human Capital Priorities
• Express Entry French-Speaking Skilled Worker
• Express Entry Skilled Trades
নতুন Workforce Priority Stream-এর বড় দিক হলো—শুধু উচ্চ দক্ষতার পেশা নয়, NOC-এর TEER 0 থেকে TEER 5 পর্যন্ত সব ক্যাটাগরির যোগ্য চাকরির জন্য আলাদা pathway রাখা হয়েছে।
TEER 0 থেকে 3-এর skilled workers-এর জন্য রয়েছে একটি pathway। TEER 4 এবং 5-এর কর্মীদের জন্য রয়েছে আরেকটি। আর যোগ্য self-employed physician-দের ক্ষেত্রে Ontario job offer ছাড়াও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
GFX — নতুন কাঠামো
Ontario Workforce Priority Stream
→ TEER 0–3 workers
→ TEER 4–5 workers
→ Eligible self-employed physicians
তবে বেশিরভাগ আবেদনকারীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—Ontario-র একজন eligible employer-এর কাছ থেকে full-time এবং permanent job offer।
প্রথমে নিয়োগকর্তাকে Employer Portal-এর মাধ্যমে employment position জমা দিতে হবে। এরপর যোগ্য প্রার্থী নতুন ব্যবস্থায় Expression of Interest বা EOI নিবন্ধন করবেন। প্রদেশের invitation পেলে পরবর্তী application process শুরু হবে।
শিক্ষা, কাজের অভিজ্ঞতা ও ভাষার যোগ্যতাও pathway অনুযায়ী পূরণ করতে হবে।
GFX — কীভাবে এগোবেন?
Ontario Employer
↓
Full-time & Permanent Job Offer
↓
Expression of Interest — EOI
↓
Invitation to Apply
↓
OINP Nomination
↓
Federal PR Application
নতুন ব্যবস্থাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁদের জন্য, যারা ইতোমধ্যে অন্টারিওতে কাজ করছেন অথবা এমন কোনো Ontario employer-এর কাছ থেকে যোগ্য স্থায়ী চাকরির অফার পেতে পারেন।
তবে OINP nomination পাওয়া মানেই সরাসরি Permanent Residence নয়। প্রাদেশিক মনোনয়নের পরও federal government-এর কাছে PR-এর আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় federal requirements পূরণ করতে হবে।
অর্থাৎ অন্টারিওর বার্তা এখন অনেকটাই পরিষ্কার—প্রদেশের যেখানে কর্মীর প্রয়োজন, সেখানে যোগ্যতা ও বাস্তব চাকরির সঙ্গে immigration selection-কে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা হচ্ছে।





