এইমাত্র

আরও খবর

Untitled design (9)
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি
Untitled design (6)
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনাঃ বিক্ষোভ থেকে তিনজন আটক
Untitled design (3)
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ
Untitled design
স্থানীয় নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে কি না জানতে চাইলেন রুমিন ফারহানা
Untitled design (61)
আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬: যুক্তি ও মননের মিলনমেলা

বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয় ১৬ ও ১৭ জানুয়ারী।  প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চে প্রশ্ন করার সাহস এবং ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতির আদর্শকে ধারণ করে শব্দ ও যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডিবেটিং সংগঠন অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করে ‘বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’

সভ্যতা কেবল ইট–পাথরের নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং তা গড়ে ওঠে যুক্তি, মতবিনিময় ও বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে। মতের ভিন্নতা যখন বিভাজনের বদলে আলোচনার শক্তিতে রূপ নেয়, তখনই জন্ম নেয় ন্যায়, সাম্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দাঁড়ানো এক নব্য বাংলাদেশের স্বপ্ন। এই দর্শনকে সামনে রেখেই সারাদেশ থেকে ২৮টি বিতর্ক ক্লাবের বিতার্কিকরা অংশ নেন এই জাতীয় প্রতিযোগিতায়।

উৎসবের প্রাথমিক পর্ব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে। নকআউট পদ্ধতিতে শুরু হওয়া প্রতিযোগিতায় তীব্র যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্য দিয়ে সেদিনের বিতর্ক পর্ব সম্পন্ন হয়।
১৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয় চূড়ান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান।

ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় মুহসিন হল ডিবেটিং ক্লাবহাউস অব ডিবেটার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় হাউস অব ডিবেটার্স। বিজয়ী দল পায় ৭,০০০ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দল পায় ৫,০০০ টাকা

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা,
উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক ড. আলেয়া বেগম, প্রাধ্যক্ষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়;
অধ্যাপক ড. তাসলিমা ফেরদৌস, মডারেটর, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম;
মোঃ আবু সাদিক কায়েম, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু);
জুবায়ের হোসেন শাহেদ, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি;
এবং রাগীব আনজুম, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন
ইফফাহ আসসারীরাহ, সভাপতি, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
মিফতাহুল জান্নাত রিফাত, সাধারণ সম্পাদক, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম।

এই জাতীয় বিতর্ক উৎসবে গিফট পার্টনার হিসেবে ছিল মিস বিউটি, লার্নিং পার্টনার এমআইই ইংলিশ একাডেমি, কনফেকশনারি পার্টনার ওয়ান্ডার, বেভারেজ পার্টনার নেসক্যাফে, স্কিলস পার্টনার গ্র্যাড বাঙ্কার একাডেমি, এবং স্ন্যাকস পার্টনার ম্যাগি
মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে শিকড় টিভি কানাডা, একাত্তর টেলিভিশনদৈনিক বাংলার ডাক

আয়োজকদের মতে, ‘বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব’ কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তিবাদী, সচেতন ও সহনশীল প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত