এইমাত্র

আরও খবর

ম্যানিটোবা প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রাম - আগস্টের প্রথম ড্রতে আমন্ত্রণ পেলেন দক্ষ কর্মীরা
ম্যানিটোবা প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রাম - আগস্টের প্রথম ড্রতে আমন্ত্রণ পেলেন দক্ষ কর্মীরা
image.03
যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় ১৫ হাজার ডলার বন্ডের পরিকল্পনা: কী বদলাবে?

কানাডায় বাংলাদেশিদের পিআর: ১৯% বৃদ্ধি, বড় সুখবর ২০২৬

কানাডায় বাংলাদেশিদের পিআর ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৯.২% বেড়েছে। একই সময়ে মোট পিআর কমেছে প্রায় ৯.৭%। জানুন দেশভিত্তিক পরিসংখ্যান, নতুন উদ্যোগ ও যোগ্যতার বিষয়গুলো।

কানাডায় ২০২৬ সালে অধিকাংশ দেশের ক্ষেত্রে আগের তুলনায় পিআর পাওয়ার সংখ্যা কমলেও বেড়েছে বাংলাদেশের। ২০২৬ সালের প্রথম সাত মাসে কানাডায় PR পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৬২৫ জন। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ৫৮০। অর্থাৎ, এক বছরের ব্যবধানে PR পাওয়া মানুষের সংখ্যা কমেছে ২৩ হাজার ৯৫৫ জন—প্রায় ৯ দশমিক ৭ শতাংশ।
তবে সামগ্রিকভাবে PR কমলেও সব দেশের ক্ষেত্রে চিত্র এক নয়। কয়েকটি দেশের নাগরিকদের PR পাওয়ার সংখ্যা বেড়েছে, আবার কয়েকটি দেশের ক্ষেত্রে দেখা গেছে বড় ধরনের পতন।
সূত্র: IRCC country-of-citizenship data; Immigration News Canada-এর বিশ্লেষণ।
বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ২০২৫ সালের প্রথম সাত মাসে বাংলাদেশি নাগরিকদের মধ্যে PR পেয়েছিলেন ২ হাজার ৮০ জন। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮০ জনে। অর্থাৎ বেড়েছে ৪০০ জন, প্রায় ১৯ দশমিক ২ শতাংশ।
এ ছাড়া তুরস্কের নাগরিকদের PR সংখ্যা বেড়েছে প্রায় ১৮৫ শতাংশ। ২০২৫ সালে ১ হাজার ৫০ জনের বদলে গত ৭ মাসেই তুরস্কের ২ হাজার ৯৯৫ জন পিআর পেয়েছেন। একইভাবে বেড়েছে ইরান, নাইজেরিয়া, সুদান, সিরিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা ও নেপালের ক্ষেত্রেও বেড়েছে PR পাওয়ার সংখ্যা। ২০২৫ সালে যে উগান্ডার পিআর হয়েছিলেন মাত্র ৩৯৫ জন এবার তারা পেয়েছেন এখন পর্যন্ত ১ হাজার ১শ জন।
অন্যদিকে, সবচেয়ে বড় সংখ্যাগত পতন দেখা গেছে ভারতের ক্ষেত্রে। ভারতীয় নাগরিকদের PR সংখ্যা ৬৮ হাজার ৬৯০ থেকে কমে হয়েছে ৫৩ হাজার ২৮৫—অর্থাৎ কমেছে ১৫ হাজার ৪০৫ জন। শতকরা হিসেবে যা ২২ ভাগেরও বেশি।
চীন, ফ্রান্স, ইরিত্রিয়া, ক্যামেরুন, মরক্কো, আফগানিস্তান ও তিউনিসিয়ার ক্ষেত্রেও কমেছে PR পাওয়ার সংখ্যা।
তবে এই পরিসংখ্যানের অর্থ এই নয় যে কানাডা বাংলাদেশিদের জন্য আলাদা করে PR-এর কোটা বাড়িয়েছে, কিংবা যেসব দেশের সংখ্যা কমেছে, তাদের জন্য সরকার আলাদাভাবে সুযোগ কমিয়ে দিয়েছে। দেশভিত্তিক এই তথ্য PR পাওয়ার সংখ্যায় পরিবর্তন দেখায়; কিন্তু সেই পরিবর্তনের পেছনে কোন immigration stream বা program কতটা ভূমিকা রেখেছে, তা একা এই তালিকা থেকে বোঝা যায় না।
এমনকি এই country-of-citizenship table থেকে প্রতিটি PR কোন immigration category—যেমন economic, family, refugee বা humanitarian—এর মাধ্যমে পেয়েছেন, তা জানা যায় না। তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানানোর প্রচেষ্টায় থাকবে শিকড় টিভির ইমিগ্রেশন টিম। শিকড় টিভি, কানাডা।
এই মোট সংখ্যার একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে: IRCC-এর ২০২৬–২০২৮ Levels Plan-এ ২০২৬ সালের মূল PR target ৩৮০,০০০। পাশাপাশি দুটি বিশেষ এককালীন উদ্যোগ রয়েছে—একটি নির্দিষ্ট শ্রেণির protected persons এবং আরেকটি কানাডায় থাকা কিছু skilled workers-কে PR দেওয়ার জন্য। এই উদ্যোগগুলোর PR grants মূল target-এর বাইরে হিসাব করা হয়। কোন দুটি বিশেষ এককালীন উদ্যোগকে উতসাহিত করা হয়েছে। সংখ্যার দিক থেকে সেটি কেমন। কেনো এই দুটি বিশেষ এককালীন উদ্যেগকে গুরুত্ব দেয়া হয়েছে। কোন লক্ষ্য নিয়ে। সেই উদ্যেগে অন্যরা কীভাবে যুক্ত হতে পারবেন।

সর্বাধিক পঠিত