এইমাত্র

আরও খবর

News Photocard (39)
কানাডা ট্রেডস ক্যাটাগরি ড্র: ৩৫০০ আমন্ত্রণে বড় সুযোগ
News Photocard (36)
কানাডা ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম: ৩ বড় ইতিবাচক পরিবর্তন
News Photocard (33)
কানাডায় স্থায়ী বসবাস: ২০২৬ সালে ৫ বড় চ্যালেঞ্জ ও সুযোগ
News Photocard (30)
কানাডার ৩০ শহরে LMIA-তে বাধা, বিদেশি কর্মীদের সুযোগ কোথায়?
News Photocard (9)
কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

কানাডা ভিসা জালিয়াতি : ২০৯ বাংলাদেশির ২৪৩টি আবেদন, ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

কানাডা ভিসা জালিয়াতি তদন্তে ২০৯ বাংলাদেশির জন্য ২৪৩টি TRV আবেদন শনাক্ত করেছে CBSA। পাঁচ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তবে আদালতে দোষ প্রমাণিত হয়নি।

Canada Border Services Agency বলছে, তাদের তদন্তে শনাক্ত হয়েছেন ২০৯ বাংলাদেশি নাগরিক—যাদের জন্য জমা দেওয়া হয়েছিল মোট ২৪৩টি Temporary Resident Visa application। আবেদনগুলোর উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছিল Canadian citizens-দের সঙ্গে সাক্ষাৎ বা তাদের visit করা—যাদের applications-এ host হিসেবে উপস্থাপন করা হয়।

কিন্তু CBSA investigators-এর অভিযোগ, fraudulent documents এবং false statements ব্যবহার করে এসব foreign national-কে TRV পাইয়ে দেওয়ার একটি elaborate scheme গড়ে তোলা হয়েছিল।

ঘটনার শুরু ২০২৪ সালের ৩ জুলাই।

Quebec-এর Mercier-এ একটি private residence-এর occupants-দের ওপর compliance and control check চালায় CBSA। সঙ্গে ছিল স্থানীয় police এবং fire department-এর প্রতিনিধিরা।

সেখানে Immigration and Refugee Protection Act বা IRPA না মানার বেশ কিছু indication পাওয়ার পর ওই বছরের আগস্টে অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে CBSA।

প্রায় এক বছর পর—২০২৫ সালের ৩ জুন—Quebec এবং Ontario-তে চারটি search warrant execute করেন investigators।

CBSA বলছে, সেখান থেকে পাওয়া documents, computer equipment এবং অন্যান্য evidence পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার দিকে নির্দেশ করে।

 

তবে তদন্তের একটি সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শনাক্ত করা হয়েছিল২৪৩টি TRV application।

কিন্তু scheme-এর scale এবং complexity বিবেচনায় CBSA তাদের investigative effort concentrate করে৭৯টি “most probative” application-এর ওপর।

এর অর্থ এই নয় যে শুধু ৭৯টি application নিয়েই প্রশ্ন রয়েছে।

আবার এটাও বলা যাচ্ছে না যে ২৪৩টি application-এর প্রত্যেকটিতে fraud আদালতে প্রমাণিত হয়েছে।

CBSA জানিয়েছে, চার ব্যক্তি এবং পঞ্চম এক alleged accomplice-এর বিরুদ্ধে তিন ধরনের charge আনা হয়েছে।

এর মধ্যে রয়েছে—Canada-তে foreign nationals-এর entry organize বা facilitate করার conspiracy, immigration application-এ material facts misrepresent বা conceal করতে সহায়তা এবং Immigration and Refugee Protection Act লঙ্ঘনে সহায়তার অভিযোগ।

তবে CBSA নিজেই সতর্ক করেছে—charges আদালতের validation-এর বিষয়।

অর্থাৎ অভিযুক্ত হওয়া আর আদালতে দোষী প্রমাণিত হওয়া এক বিষয় নয়।

 

কিন্তু এই তদন্ত সামনে আনছে আরও বড় একটি প্রশ্ন।

২০৯ বাংলাদেশির নামে ২৪৩টি TRV application জমা হয়েছিল—কিন্তু এর মধ্যে কতটি visa approved হয়েছিল?

কতটি refused হয়েছিল?

আর approved visa ব্যবহার করে শেষ পর্যন্ত কতজন Canada-তে প্রবেশ করেছিলেন?

CBSA-র প্রকাশিত release-এ এই তিন প্রশ্নের উত্তর নেই।

এবং এখানেই সংখ্যাগুলোর ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।

২৪৩টি application শনাক্ত হওয়া মানে ২৪৩ জন fraud-এর মাধ্যমে Canada-তে ঢুকেছেন—এমন নয়।

 

এর মাত্র দুই মাস আগেও আরেকটি immigration fraud investigation-এর তথ্য প্রকাশ করেছিল CBSA।

সেই ঘটনায় Montréal-এর ৪২ বছর বয়সীAbul Kasim-এর বিরুদ্ধে পাঁচটি charge আনা হয়।

CBSA-র অভিযোগ ছিল—২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি৬৫ ব্যক্তিকে Temporary Resident Visa application এবং asylum claim-এ false information দিতে সহায়তা করেছিলেন।

কিন্তু সেই মামলায় CBSA আরও এক ধাপ এগিয়ে নির্দিষ্ট তথ্য দিয়েছিল।

সংস্থাটির অভিযোগ—fraudulently obtained TRV ব্যবহার করে ৫৩ ব্যক্তির Canada-তে প্রবেশের ব্যবস্থা করেছিলেন Kasim, যাতে তারা Canada-তে স্থায়ীভাবে থেকে যেতে পারেন।

ওই investigation-টি শুরু হয়েছিল IRCC-এর দেওয়া তথ্যের ভিত্তিতে।

CBSA-র তথ্য অনুযায়ী immigration fraud নিয়ে criminal investigation বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।২০২৫ সালে suspected Immigration and Refugee Protection Act offences নিয়ে১৯১টি criminal investigationশুরু করেছিল সংস্থাটি।

আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই শুরু হয়েছে আরও৫৫টি investigation।

CBSA বলছে, immigration fraud-এর সঙ্গে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে investigation এবং prosecution এগিয়ে নেওয়া তাদের দায়িত্বের অংশ।

তবে এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা—সংখ্যাগুলোর ভুল ব্যাখ্যা না করা।

২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ২৪৩টি TRV application শনাক্ত করেছে CBSA।

তাদের সবাইকে fraud-এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে—এমন তথ্য CBSA দেয়নি।

অন্যদিকে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে যে criminal charges আনা হয়েছে, সেগুলোও আদালতে প্রমাণিত হওয়া বাকি।

এখন তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন—২৪৩টি আবেদনের কতটি approved হয়েছিল, কতটি refused হয়েছিল এবং এই applications-এর মাধ্যমে শেষ পর্যন্ত কতজন Canada-তে প্রবেশ করেছিলেন?

এই উত্তরগুলো পাওয়া গেলে alleged schemeটির প্রকৃত ব্যাপ্তি আরও পরিষ্কার হবে।

শিকড় টিভি, কানাডা

সর্বাধিক পঠিত